লাখ টাকার লেনদেন কিংবা প্রভাবশালী মহলের জোর তদবিরের চেনা চিত্র বদলে। কিন্তু সেই পুরোনো সমীকরণ ও নেতিবাচক ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা সুপারিশ ছাড়াই নিজেদের মেধা আর যোগ্যতার কারণে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন উপজেলার ৮ জন তরুণ ও তরুণী।
স্বচ্ছ ও সম্পূর্ণ মেধাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত সাফল্য এখন পুরো রাঙ্গুনিয়াজুড়ে প্রশংসায় ভাসছে। আর এই নবীনদের অনন্য অর্জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় এই ৮ তরুণ-তরুণীকে এক ব্যতিক্রমী ও সম্মানজনক সংবর্ধনা দেওয়া হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন নিজে ফুল দিয়ে এই ৮ নবীন পুলিশ সদস্যকে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। এ সময় থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.