চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় দিনে-দুপুরে মো. আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে প্রকাশ্য এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে,বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান,'গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.