সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণে দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও মিডিয়াভুক্ত পাঠক প্রিয় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সম্মাননা-২০২৬।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম মহানগর-সহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
দৈনিক স্বদেশ বিচিত্রার চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মো. মাহবুবুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। কর্মশালার শুভ উদ্বোধন করেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিশু হাসপাতাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার আহমদ নাসিমুল হুদা নওশাদ, চিটাগাং চেম্বার অব কমার্স সদস্য উল্লাহ মো. সুমন, চিটাগাং চেম্বার অব কমার্স সদস্য এসএম সালেহ জহুর রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সাব্বির আহমেদ রনি, আইনি সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামছুল আলম,
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি বিএসসি'র "মুখপাত্র" গৌরাঙ্গ দেবনাথ অপু, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআর'এর এর সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেলের নেতৃত্বে
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন, পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য এরা সংগঠন হিসেবে "সিআরএ" এ কে সেরা সংগঠন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন দৈনিক স্বদেশ বিচিত্রা'র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা,
সাংবাদিক প্রতিনিধিদের জন্য অনুষ্ঠিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ শে আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাগত দায়িত্ব পালনে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি সোহাগ আরেফিন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, স্বদেশ বিচিত্রা পত্রিকার আয়োজক কমিটির পক্ষ থেকে সোহাগ আরেফিন বলেন - গুণগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের বিকল্প নেই,
আমাদের সত্যনিষ্ঠ, নির্ভীক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আরও আন্তরিক ও দক্ষ হতে হবে বলে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই পারে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে। বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রাণবন্ত এ আয়োজনের শেষ পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে সকল অতিথি, সাংবাদিক প্রতিনিধি ও আমন্ত্রিতদের উপস্থিতিতে সফলভাবে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সম্মাননা-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.