চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে মেয়র ভবনটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবন কোনোভাবেই জনসাধারণের জন্য নিরাপদ নয়। তাই দ্রুত ভবনটি অপসারণের কার্যক্রম শুরু করতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা না থাকে।
মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভবনটির আশপাশে অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন অবস্থান না করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ঝুঁকি নিরসনের নির্দেশনা দেন।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.