প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:৫৪ পি.এম
ফিরল ফেসবুকের ডেস্কটপ ভার্সন, কী হয়েছিল

প্রযুক্তির বিভ্রাটের কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফিরে এসেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেক্সটপ ভার্সন বন্ধ হয়ে যায়। এর দুপুর সাড়ে ৩টায় সচল হয়। সেসময় ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে। ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফরম ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এদিকে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত বিভ্রাটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.