আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। বুধবার (২২ জুলাই) রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। খবর রয়টার্সের।
স্পট সিলভারের (রুপা) দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে এটি ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থানে ওঠে।
এদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৫৯ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৩১০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় মূল্যবান ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের দিকেও বিনিয়োগকারীদের নজর রয়েছে। এদিকে বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৪৩ ডলারে ওঠে। দিনের শুরুতে এটি ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। একই সময়ে আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.