চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালু শাহ ব্রিজের ওপর আবুল খায়ের গ্রুপের একটি চলন্ত লোহার স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত লরিটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তপূর্বক যাচাই করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.