হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. আসিফ মাহমুদের গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে।
আসিফ মাহমুদ এ গবেষণায় ৪ বার ব্যর্থ হয়েছেন। তবে তিনি প্রতিবারই নতুন উদ্যমে গবেষণা কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় এবার হাবিপ্রবির অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আসিফ মাহমুদের গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে।
তার প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগ ভিত্তিক স্টার্ট আপ সুপারজেন এবার জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) আয়োজিত ইমাজেন ভেনচারস গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
হাবিপ্রবির অফিস সূত্র জানায়, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্যোক্তাদের সঙ্গে অংশ নিয়ে গ্লোবাল ফান্ডিং, আন্তর্জাতিক মেন্টরশিপ এবং বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ অর্জনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে সুপারজেন।
আসিফ মাহমুদের উদ্যোক্তা হওয়ার পথটি খুব একটা সহজ ছিল না। গত বছর ‘ইমাজেন ভেনচারস ইয়ুথ চ্যালেঞ্জ’ এ রংপুর বিভাগের ১৩২টি দলকে পেছনে ফেলে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় সুপারজেন। পরে জাতীয় পর্যায়ে দেশের ৮ বিভাগের ১৬টি সেরা দলের মধ্যে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে এ প্রতিষ্ঠানটি।
তবে সাফল্যের পথে আসে বড় এক ধাক্কাও। চলতি বছরের জানুয়ারিতে ইউনিসেফ বাংলাদেশ থেকে জানানো হয়, গ্লোবাল রাউন্ডে মাত্র একটি দল অংশ নেবে এবং সেই তালিকায় সুপারজেন নেই। এত বাধা বিপত্তির পরও হতাশ না হয়ে নিজেদের কাজ চালিয়ে যান আসিফ ও তার দল। প্রায় ৬ মাস পর ইউনিসেফ বাংলাদেশ নতুন সিদ্ধান্ত নেয়।একটির পরিবর্তে দুটি দল গ্লোবাল রাউন্ডে অংশ নেবে। আর দ্বিতীয় দল হিসেবে নির্বাচিত হয় সুপারজেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.