জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ, চাঁপাইনবাবগঞ্জ সদর-এর আয়োজনে অনুষ্ঠিত হয়
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.