নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, রাজশাহী।
শুক্রবার (৭ আগস্ট) র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯৬ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য—এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল—উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৫ আরও জানায়, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.