উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় রাঙ্গামাটি সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন এবং সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু সাদেক উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা।
আরো উপস্থিত ছিলেন আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্না মো. এনামুল হক হারুন ও , সদস্য মো. মনির হোসেন, মো. আবু জাফর, মুকুলকান্তি ত্রিপুরা ও ফারিকা চাকমা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা। রানার্সআপ হয়েছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী মেহেরিন তাবাসসুম রাইসা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.