চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে।
গত ৩ মে ২০২৬ তারিখে সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালক ও তত্ত্বাবধায়কদের এই সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একইসাথে আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।
স্বাস্থ্য খাতের এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটিতে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির ফলে চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
এ প্রজ্ঞাপনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জন্য নতুন সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক। পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী-কে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.