সাফিয়া খানম ফাউন্ডেশন'র পক্ষ থেকে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফুটবল জার্সি বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক, লেখক ও কলামিস্ট এম.এ. মাসুদ এলাকার কিশোর -তরুণদের মাঝে ফুটবল জার্সি বিতরণ করেন।
এই সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. মাসুদ বলেন, " বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত, মুঠোফোন আসক্তি ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রত্যয় কে হৃদয়ে ধারণ করে আমার প্রয়াত সহধর্মিনীর নামে প্রতিষ্ঠিত" সাফিয়া খানম ফাউন্ডেশন " এর পক্ষ থেকে কিশোর- তরুণদের জন্য ফুটবল জার্সি উপহার হিসেবে প্রদান করা হয়েছে। ভবিষ্যতে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল প্রকার ক্রীড়া চর্চার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে "।
এই সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর কো-চেয়ারম্যান আলমগীর কবির, জাহাঙ্গীর আলম, জানে আলম সহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.