খাগড়াছড়ির দীঘিনালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজার এলাকায় ‘সেলিম স্টোর’-এর চালের গোডাউনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি এবং গোডাউনে তল্লাশি চালিয়ে সারিবদ্ধ অবস্থায় গোলাপি রঙের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাইফুল ইসলাম (২৬), কাকুমনি ত্রিপুরা (৩৫) ও আবু তৈয়ব (৩৯)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.