সিআইসি কার্যালয়ের একদম সামনেই চলছিল জমজমাট অনলাইন জুয়ার আসর! কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ ব্লক রেইড চালিয়ে হাতেনাতে ধরল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জুয়া খেলায় ব্যবহৃত ১৮টি মুঠোফোনসহ গ্রেপ্তার করা হলো তিনজনকে, পালানোর সময় বাধেও ধস্তাধস্তি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান ও ব্লক রেইড চালায় ৮ এপিবিএন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ওই তিনজন পালানোর চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা দেন। ৮ এপিবিএনের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা মুঠোফোন উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.