শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত,

নওগাঁ  প্রতিনিধিঃ-আল আমিন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‎নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল  ৫ টার সময়  উপজেলার তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তব্যে তিনি কিশোর অপরাধ ও মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
‎সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
‎এ সময় বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, বিএনপি নেতা খোদাবক্স, তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাজাহান আলী, মান্দা উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মোহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎সভায় বক্তারা কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

‎


এই ক্যাটাগরির আরো সংবাদ