সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম কার্যালয়ের বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রামের একজন শ্রমিকলীগ নেতার ইন্ধনে একটি সঙ্গবদ্ধ চক্র বিভিন্ন নামে ও বেনামে বিআরটিএ, চট্টগ্রাম কার্যালয় এবং এর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে চিঠি দেওয়া ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়াসহ ফেসবুকে বিভিন্ন অপপ্রচারের লিপ্ত রয়েছে।
এসব কর্মকাণ্ডে তারা নিজেদের শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মো. নাজিম উদ্দীন জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
এদিকে, কথিত অপপ্রচারের অংশ হিসেবে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।এমনকি সংবাদ সম্মেলনে উত্থাপিত বেশ কিছু দাবির বিষয়ে আন্দোলনকারীদের কাছেই পর্যাপ্ত তথ্য বা স্পষ্ট ধারণা নেই—এমন চিত্রও দেখা যায়।
একপর্যায়ে সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করতে বাধ্য হন আয়োজকদের কয়েকজন।
ফলে সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করতে এসে উল্টো সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ার ঘটনায় তাদের অভিযোগের সত্যতা ও উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.