বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

খলিফাপট্টি যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

মোঃ তানভীর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

খলিফাপট্টি যুব সমাজের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) ঐতিহ্যবাহী হামেদিয়া শাহ মজিদিয়া খানকা শরীফ মসজিদে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বাদ জোহর পবিত্র কোরআন খতম, হামদ-নাত পরিবেশন, বাদ আসর তবারুক বিতরণ এবং বাদ এশা ওয়াজ ও মিলাদ মাহফিল।

মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সময় এলাকার মুরুব্বি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং খলিফাপট্টি যুব সমাজের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ