চট্টগ্রাম জেলার আগস্ট/২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন পটিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল উদ্দিন।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, পিপিএম-এর নিকট থেকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন এসআই মোঃ জুয়েল উদ্দিন।
ছবিতে দেখা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ারেন্ট তামিলে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তার কর্মক্ষেত্রে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.