আজ দুপুরে চট্টগ্রামের নাজিরপাড়াস্থ আলমগীর খানকাহ শরীফে হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাক্ষাতপর্বে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমদ শাহ (ম.জি.আ) এবং আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরল আলম মঞ্জু। সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিদুয়ান হৃদয় এবং আসহাব উদ্দিন তাজভীর কাদেরী।
সাক্ষাৎকালে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত কার্যক্রম তুলে ধরে সংগঠনের প্রতিষ্ঠাতা রিদুয়ান হৃদয় বলেন, "বর্তমানে দেশজুড়ে আমাদের প্রায় ৫ হাজারের অধিক স্বেচ্ছাসেবক অনলাইনে ইসলাম ও সুন্নিয়তের পাহারাদার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের সুযোগ নিয়ে সাইবার স্পেসে ছড়ানো নানাবিধ ভ্রান্ত মতবাদ ও অপপ্রচার রোধে আমাদের এই তরুণ স্বেচ্ছাসেবীরা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ডিজিটাল ঢাল হিসেবে কাজ করছে। সুস্থ ধারার ইন্টারনেট চর্চা এবং সাইবার সুরক্ষার মাধ্যমে ইসলামের শান্তি ও সম্প্রীতির প্রকৃত বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।"
এ সময় হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এমন সময়োপযোগী ও আধুনিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান যে, সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশ টিমের এই মহতী কার্যক্রম সম্পর্কে তিনি অবগত আছেন এবং তিনি সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.