“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য এক পর্যায়ে বলেন “ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াবিদদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগানোর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ”।