শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিতে মেসিকে কী বলেছিলেন ইয়ামাল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একপাশে উন্মাদনা, অন্যপাশে বিষাদের ছায়া। আর্জেন্টিনা ডিফেন্সের বাধা ভেঙে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্প্যানিশরা।

২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরে স্পেন। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বজয়ের ঐতিহাসিক অভিজ্ঞতা অর্জন করেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। 

অন্যদিকে, ৩৯ বয়সে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে পরাজিত হয়ে মাঠ ছাড়েন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে স্প্যানিশদের বাঁধভাঙা উদযাপনের মাঝেও এক হৃদয়স্পর্শী দৃশ্যের জন্ম দেন ইয়ামাল।

কান্নাভেজা চোখে দাঁড়ানো মেসির কাছে গিয়ে তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন এই তরুণ তুর্কি। 

সেই বিশেষ মুহূর্তে মেসিকে ঠিক কী বলেছিলেন, সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে তা খোলসা করেছেন ইয়ামাল। স্প্যানিশ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি তাকে (মেসি) জড়িয়ে ধরে বলেছিলাম—ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

মেসি ও ইয়ামালের সম্পর্কের রসায়ন শুরু বহু বছর আগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ছবিতে দেখা যায়, শিশুবয়সী ইয়ামালকে গোসল করাচ্ছেন তরুণ মেসি। সেই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবলাঙ্গনে দুজনের তুলনা শুরু হয়। 

তবে এই ছবি বা তুলনা নিয়ে নিজের অসন্তুষ্টির কথাও জানান ইয়ামাল। ছবিটি শুরুতে তিনি সবার সামনে আনতে চাননি। এমনকি বাবার পোস্ট করা সেই ছবি ফেসবুক থেকে মুছে ফেলতেও বলেছিলেন ইয়ামাল বলেন, ‘মানুষ আমাকে আমার নিজের পরিচয়ে না চিনে সব সময় মেসির সঙ্গে তুলনা করবে—এই ভয়টাই ছিল। আমি সবসময় কেবল লামিনে হতে চেয়েছি, মেসি নয়। ফুটবলে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।’


এই ক্যাটাগরির আরো সংবাদ