শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফলমন্ডিতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ দুপুরে চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ