
কিন্তু ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন ৫১ হাজার ৪০২ জন। অর্থাৎ, প্রায় ১৯ হাজার আসন খালি ছিল। bভারতের ফুটবল ইতিহাসের অন্যতম বড় ম্যাচেও দর্শকদের আগ্রহে কেন ভাটা পড়েছিল, সেটিই তুলে ধরা হলো। ম্যাচ টিকিটের দাম অনেক বেশি ছিল। সর্বনিম্ন (লোয়ার ক্লাস) দাম ছিল ৯৯৯ রুপি। সিলভার ক্যাটাগরির টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২ হাজার রুপি। গোল্ড ক্যাটাগরির টিকিট পেতে গুনতে হয়েছে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ রুপি। রেগুলার ক্যাটাগরির ক্ষেত্রে সেটা বেড়ে হয়েছে দ্বিগুণ—৯ হাজার রুপি। এ ছাড়া ভিআইপি ১৫ হাজার এবং ভিভিআইপি টিকিট ২৫ হাজার রুপিতে বিক্রি হয়েছে। চড়া দামের টিকিটগুলোর বেশিরভাগই বিক্রি করা সম্ভব কলকাতার শীর্ষ দুই ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের জন্য ১০ হাজার টিকিট বরাদ্দ ছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, মোহনবাগান মাত্র ৯০টি টিকিট বিক্রি করতে পেরেছিল। ইস্ট বেঙ্গল কত টিকিট বিক্রি করতে পেরেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।