রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান

আরিফুল ইসলাম (খাগড়ছড়ি জেলা প্রতিনিধি)
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আফসার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দ-উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ