পাশাপাশি সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েন প্রায় সাড়ে ১২০০ পর্যটক। পরে সেনাবাহিনীর পাহারায় পর্যটকবাহী যানবাহন চলাচলের উদ্যোগ নেওয়া হলেও আন্দোলনকারীরা সেগুলো আটকে দেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে চার দফা দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর প্রায় ১১ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর সাজেকে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক হতে শুরু করে। দিনভর উদ্বেগ-উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটতে শুরু করলেও সন্ধ্যায় জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্তে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে সাজেক ভ্রমণে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের সেখানে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।