বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার তিনজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) উপজেলা মিলিটারী পুল এলাকায় এই কারখানায় চোর সন্দেহে পিটিয়ে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটককৃতরা হলো-কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফ, সহকারি জেনারেল এডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম ও ডিউটি ইনচার্জ আমির হোসেন।
জানা যায়, ভোরে উপজেলার শাকপুরা মিলিটারীপুল এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, বিসমিল্লাহ ফেব্রিকসের কর্মকর্তারা দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা এক যুবককে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.