জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে বোয়ালখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়, এবং বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে শাহ মাজিদিয়া বেকারি ও ফাতেমা সুইটসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.