চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে চোর সন্দেহে ৫ ব্যক্তি। রবিবার (৮ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোপাদিয়া এলাকায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে এলাকাবাসীর সন্দেহ হয়। একপর্যায়ে জনতা তাদের আটক করে। এ সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বোয়ালখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিদের একজনের কাছ থেকে কিছু নগদ টাকা, একটি ব্লেড, একটি ব্যানার এবং তিনটি চাবিসহ একটি টেম্পু জব্দ করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় সংঘটিত কয়েকটি চুরির ঘটনার সঙ্গে আটক ব্যক্তিরা জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
বোয়ালখালী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.