নানিয়ারচরে হতদরিদ্র এক কৃষক পরিবারের আনারসের চারা কেটে ৬০হাজার টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভুগী মো: শহিদুল ইসলাম জানান, আমি অত্যন্ত গরীব দিনমজুর ও একজন কৃষক। আমার চাষ করার মতো নিজের কোন জমি নাই বিধায় আমার শশুরের জমিতে আনারস ও কলার চাষ করে আসছি। গত ১২ তারিখ সকাল সাড়ে ১০টায় বগাছড়ি নিবাসী মো: অহিদুর রহমান ডাবলু, মো: আকবার হোসেন লিটন ও মো: মনির হোসেন সহ ৬ থেকে ৭জন ব্যক্তি আমার রোপন কৃত ৪-৫ হাজার ও কলা গাছ ৩০ টি কেটে ফেলে। এতে আমার ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
শহিদুল ইসলাম আরো জানায়, আমি বাধা দিতে গেলে আমাকে দা, লাঠি সোটা নিয়ে আমাকে মারতে আসে। তখন আমি তাদের থেকে জীবন বাঁচানোর জন্য সরে আসি।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আকবার হোসেন লিটন জানায় ওই জমি নিয়ে তার শশুরের সাথে আমাদের দ্বন্দ্ব রয়েছে। পূর্বের চলাচলের রাস্তায় তারা আনারসের চারা রোপন করেছে। আমরা চলাচলের রাস্তা বের করেছি।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.