সিএমপি (উত্তর )জোন ভিসি আমিরুল ইসলামের নির্দেশনা পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি )জাহিদুল ইসলামের এর নেতৃত্বে ইং ১৫/০৬/২০২৬ তারিখ রাত ২৩.০০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র)/মোঃ রিয়াদ উছ সালেহীন সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র)/আল-আমিন খান, এসআই (নিরস্ত্র)/শওকত ইমাম, কং/৫৮৬৮ সাগর কান্তি শীল।
আজ, ১৭ জুন: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন, রুপার অলংকার, পার্স ব্যাগ এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী পরিবারের সদস্যদের নিয়ে পাঁচলাইশ থানার রুপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলার তিনটি ফ্ল্যাটে বসবাস করেন। গত ৭ জুন গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালে দুর্বৃত্তরা একটি ফ্ল্যাটের জানালার রড ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভোর ৪টার দিকে বাদীর সাড়ে চার বছর বয়সী মেয়ে জারিকা ইমানী বাসার ভেতরে সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে তারা দেখতে পান, বিভিন্ন কক্ষের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং একাধিক ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার, ডায়মন্ডের আংটি, রুপার অলংকার, মোবাইল ফোন, বিদেশি পার্স ব্যাগ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ ৭০ হাজার টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় ১০ জুন পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ১৫ জুন রাতে হাটহাজারী উপজেলার মীরেরহাট এলাকায় অভিযান চালিয়ে মো. খোরশেদ (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করে। তার কাছ থেকে চোরাইকৃত একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়।
পরে খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন সকালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন রাতে নগরীর কোতোয়ালী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত স্বর্ণালংকারের গলিত অংশ উদ্ধার করা হয়। এছাড়া খুলশী থানার আমবাগান নালাপাড়া এলাকার একটি বাসা থেকে ৪ ভরি ৯ আনা ওজনের স্বর্ণের গলিত অংশ, ৪টি রুপার কয়েন, রুপার চেইন, নুপুর, দুটি লেডিস পার্স ব্যাগ এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.