ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি – জেডিসি পরীক্ষা বাতিল

আহমেদ জাকির, ভ্রাম‍্যমান প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি ) পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ( ১৬ জানুয়ারি ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব আক্তার উন নেছা শিউলি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ” জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক / বোর্ড পরীক্ষা গ্রহনের ব‍্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ সাল এবং তৎপরবর্তীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি ) পরীক্ষা বাদ দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে”।

প্রধানমন্ত্রী উক্ত প্রস্তাব অনুমোদন করেছেন। বর্নিতবস্থায়, উল্লেখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।