ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি. মোশাররফ হোসেন

NewsDay 24
মার্চ ১৯, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার (১৯ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।