ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট স্টেডিয়াম থেকে সাকিব আটক

নিউজ ডেস্ক
মার্চ ২০, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সাকিব নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২০মার্চ) বিকেল ৫টার দিকে স্টেডিয়ামের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) দেবাংশু দে রুপু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩ নম্বর গেটে টিকিট চেকিংয়ে সহায়ক হিসেবে কাজ করছিলেন সাকিব। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ২য় ম্যাচ চলাকালে বিনা টিকিটে মাঠে দর্শক প্রবেশ করানোর অভিযোগে পুলিশের সদস্যরা তাকে বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতিতেও। পরে তাকে আটক করে ‘জিজ্ঞাসাবাদ করার জন্য’ সিলেটের এয়ারপোর্ট থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা দেবাংশু দে জানান, আপাতত জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আজ আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশ দলীয় রান সংগ্রহে রেকর্ড করেছে। ৬ উইকেটে ৩৪৯ রানের পুঁজি গড়েছে তামিম ইকবালের দল। ওয়ানডেতে এটিই টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।