ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানে স্কুল চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

NewsDay 24
মার্চ ২৩, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম‍্যমান প্রতিনিধি :
পবিত্র রমজান মাসের ১৫ রমজান পর্যন্ত ৯ কার্য দিবস সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এ সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
সভায় বলা হয়, এ সময় মহানগর, ডাবল শিফট ও সিঙ্গেল শিফট সকল স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।