ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন ও এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের খুলশি এলাকার ফয়েজ লেক বধ্যভূমিতে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশন আমিনুর রহমান।
এ সময় শহীদদের স্মরণে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃঞ্চপদ রায়, পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

