নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের বদ্দারহাট চাঁদগাও আবাসিক থেকে মোহরা কালুরঘাট ব্রিজ পর্যন্ত চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে প্রচারণা চালিয়েছে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বদ্দারহাট চাঁদগাও আবাসিক থেকে মোহরা কালুরঘাট ব্রিজ পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ও দোকানে গিয়ে নোমান আল মাহমুদকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান রেলওয়ে শ্রমিকলীগের নেতাকর্মীরা।
রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, পাহাড়তলী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম মিঠু, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন জনি প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

