ঢাকাশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালো চট্টগ্রাম জোন

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: সম্প্রতি নির্বাচিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকের চট্টগ্রাম জোন।

এই উপলক্ষে ২৬ আগস্ট শনিবার সকালে নগরীর আছদগঞ্জস্থ এস আলম ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ম্যানেজার ও নির্বাহীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ আজম, ডেপুটি হেড এ.এফ.এম. ফয়সাল কবির, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মুহাম্মদ পিয়ারুসহ জোনের বিভিন্ন শাখার ম্যানেজারবৃন্দ।পরে আবদুস সামাদ লাবু ব্যাংকের চট্টগ্রাম জোনের শাখাসমূহে বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।