ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শত্রুতার জেরে খুলশীতে যুবক খুন

NewsDay 24
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম খুলশী এলাকায় ছুরিকাঘাতে খুন হল আব্দুর রহমান সুজন (২০) নামে এক যুবক। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) খুলশীর সেগুনবাগান কেন্টিন গেইট এলাকায় ঘটনাটি ঘটে।
আব্দুর রহমান সুজন নোয়াখালীর সেনবাগ এলাকার মো. রিপনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার কারণে আব্দুর রহমান সুজনের সাথে অজ্ঞাত ব্যক্তি গুরুতরভাবে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান সুজন নামে এক যুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ চমেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।