বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল আলম স্বপন বলেন, ‘ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।’
ফেনীর ফুলগাজী খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি। এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

