ঢাকাশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Rokib
অক্টোবর ২, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১০) ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকায় ফিরলেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।