ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক

নিউজ ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার লক্ষ্য, সাকিবকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা।মঙ্গলবার (২৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুমন জানান, সাকিবের ফেরা নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। তিনি বলেন, ‘সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই।

সাম্প্রতিক সময়ে বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে নানা আলোচনা থাকলেও প্রধান নির্বাচকের বিশ্বাস, সাকিবের ভেতরে এখনো অনেক ক্রিকেট বাকি।

সুমন আরো জানান, একজন ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে সাকিব দলে থাকলে ভারসাম্য বজায় থাকে, যা বাংলাদেশের জন্য বড় শক্তি। তাই পরিকল্পনা এমনভাবেই সাজানো উচিত, যাতে তিনি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন।তবে সাকিবের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে দুটি বিষয়ের ওপর, তার আইনি জটিলতার সমাধান এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া। এই দুইয়ের সমন্বয় ঘটলেই আবার লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে দেশের এই পোস্টারবয়কে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।