পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলায় বর্নাঢ্য র্যালি ও ফুল ভাসানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে নানিয়ারচর উপজেলার কলেজ আদাম এলাকার বাসিন্দা, পঅর ওয়ারিয়ার্স যুব ক্লাব এবং লারনার্স একাডেমী, নানিয়ারচর এর আয়োজনে এই র্যালী ও ফুল ভাসানোর মধ্য দিয়ে মা গঙ্গার নিকট প্রার্থনা করা হয়।
পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও নদীতে ফুল ভাসানোর মাধ্যমে বিজু উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয় বলে জানিয়েছেন আয়োজন কমিটির সদস্যরা।
বিকেলে নানিয়ারচর উপজেলার টিএন্ডটি বাজার এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ১নং সাবেক্ষন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ ভবতোষ চাকমা, রত্নাঙ্কুর বন বিহার সভাপতি কমল কান্তি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ঊষাকিরণ চাকমা, স্থানীয় ইউপি সদস্য পরেশ চাকমা ও ভূবনজয় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

