ঢাকামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এসপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর, নাটোর ও খুলনা জেলাসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

একইসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

তার জায়গায় পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।