শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে খাজা কালু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে অবস্থিত কালু শাহ নগর দরবার শরীফে অলিয়ে কামেল হযরত খাজা কালু শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী ও রাতব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, হামদ-নাত ও কেরাত পরিবেশন, জিকির-আজকার, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ), সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খ. ম. নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম আকবর মেম্বার এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহেদ আকবর পিয়াল।

এছাড়াও অনুষ্ঠানে লোকমান হাকিম, জানে আলম, আব্দুর রহিম, শাহীন, খোরশেদ আলম, আকবর, কবির আহমদ, সিরাজ, মোরশেদ, সাইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ফজরের পর খতমে কোরআন ও খতমে গাউছিয়া শরীফ, জোহরের পর হামদ, নাত ও কেরাত, মাগরিবের পর জিকির ও আজকার এবং এশার পর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা হযরত খাজা কালু শাহ (রহ.)-এর জীবনাদর্শ, মানবসেবা ও ইসলামের প্রচারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়


এই ক্যাটাগরির আরো সংবাদ