শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও হযরত শাহ্ সৈয়দ জালাল উদ্দীন (রহ.)-এর ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বাদে মাগরিব গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মদিনা প্রবাসী আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম (রফিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, জামায়াত নেতা কাজী কুতুব উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, এম এ সালাম এবং চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম আনসারী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম নূরী ও মাওলানা হোসাইন জোহাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সোলায়মান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আবু তালেব এবং সহ-প্রচার ও দপ্তর সম্পাদক রাজিব দে প্রমুখ।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ