ঢাকাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জব্বার বলি খেলা ও বৈশাখী মেলা পরিদর্শন করেন সিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখী মেলা পরিদর্শন করেন সিএমপি কমিশনার।

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখী মেলা পরিদর্শন করেছেন সম্মানিত সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়।

আজ ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বিকেলে লালদিঘী ময়দানে আয়োজিত এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কুস্তি প্রতিযোগিতা উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি আয়োজক কমিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আয়োজক কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।