এই পরিকল্পনার পক্ষে সাফাই গেয়ে ইনফান্তিনো বলেন, ‘গোটা বিশ্বে ফুটবলের উন্নতির বিরাট সুযোগ রয়েছে। তবে আবারও বলছি, এটি এখনো প্রস্তাব। শুধু ফিফা চাইলে হবে না। ২১১টি সদস্য দেশের মতামত প্রয়োজন। পরিকল্পনা কার্যকর হলে ফুটবলে আরো বেশি আর্থিক বিনিয়োগ আসবে। তার সুফল পাবে গোটা বিশ্বফুটবল।’
জানা যায়, এই প্রকল্পে ফিফাকে পরামর্শ দিচ্ছে জেপি মর্গ্যান। নতুন সংস্থার শীর্ষ পদে বসতে পারেন জোশুয়া কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই।
তবে ফিফার এই ভাবনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। তাদের বক্তব্য, বিশ্বকাপের মতো প্রতিযোগিতার বাণিজ্যিক মালিকানার অংশ বিক্রি হলে ফুটবলের মৌলিক চরিত্রই বদলে যাবে।
উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা এমন একটি সীমারেখা পার করতে চাইছে, যা পার হওয়া উচিত নয়। ফুটবলের আত্মা বিক্রি করা যায় না। আমরা কেউ ফুটবলের মালিক নই। ফুটবল ফিফার সম্পত্তি নয়। তাই ওরা কিছুই বিক্রি করতে পারে না।’
অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ফুটবল বিনিয়োগকারীদের সম্পত্তি নয়।’
ইতিমধ্যেই ৫৫টি সদস্য দেশের ফুটবল সংস্থাকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে উয়েফা। ‘ইএসপিএনে’র দাবি, পরিস্থিতি চরমে পৌঁছলে পরবর্তী বিশ্বকাপ বয়কটের পথেও হাঁটতে পারে ইউরোপের দেশগুলো।
ঘটনাচক্রে, আগামী বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তার মধ্যে স্পেন ও পর্তুগাল উয়েফার সদস্য। ফলে ফিফা ও উয়েফার এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।