শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায় “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এর আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস (প্রাইভেট) লিমিটেড মহাপরিকল্পনা প্রণয়নের অগ্রগতি, নীতি পর্যালোচনা, পূর্ববর্তী পরিকল্পনার মূল্যায়ন এবং চলমান জরিপ কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করে।

কর্মশালায় জানানো হয়, পৌর এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে ভৌত জরিপ, ভূমি ব্যবহার জরিপ, পরিবেশ ও টপোগ্রাফিক জরিপ, আর্থ-সামাজিক জরিপ এবং গৃহস্থালি পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগৃহীত তথ্যসমূহ আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কোবো টুলবক্সের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

সভায় মহাপরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে নাগরিক সেবার মানোন্নয়ন, জলবায়ু সহনশীল নগর গঠন, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, ওয়ার্ডভিত্তিক অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন, ভূমি ব্যবহার ও জোনিং ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিতকরণ এবং পৌরসভার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়।

এছাড়াও স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি)-এর মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী প্রতিবেদন পর্যালোচনার পর খসড়া মহাপরিকল্পনা প্রস্তুত করা হবে এবং পর্যায়ক্রমে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আবদুল মোমিন, শেলটেক কর্মকর্তা আল মোস্তাকিন অপূর্ব, মোহাম্মদ আজম খান, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ