বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

উখিয়ায় ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান রফিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর সি-৫ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রফিকের বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ